ভায়াগ্রা বা এ জাতীয় ঔষধ কত যে ক্ষতিকর!
যৌন শক্তি বাড়াতে অনেকেই ভায়াগ্রা সেবন করছেন বা সেবনের কথা ভাবছেন। কিন্তু জেনে রাখুন, বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া এই ঔষধ ব্যবহার নিয়ে আসবে আপনার জীবনহানি। এমনকি বাকি জীবনের জন্য হারিয়ে ফেলতে পারেন যৌন সক্ষমতা।
ভায়াগ্রা বা এ ধরণের ঔষধ উন্নতশীল দেশে ডাক্তারের সাজেশন ছাড়া ক্রয় বিক্রয় হয় না। কিন্তু আমাদের দেশে এটার বিপরীত। একটা বিষয় মাথায় রাখতে হবে এই ধরণের ওষুধ উথ্থানজনিত যাদের আছে তাদের জন্য তৈরি হয়। এটা কিন্তু একেবারেই কামোদ্দীপক নয়। সহজ বাংলায় এটা উত্তেজনা বাড়াতে সাহায্য করে। এই ধরণের ঔষধ বয়স্ক মানুষদের জন্য তৈরি হশেছে। কারণ এই পন্চাষোর্ধ বয়স হওয়ার পর মানষের হৃদযন্ত্র যথেষ্ট রক্ত পরিচালন করতে পারে না। ফলে উত্তেজনা ক্ষমতা কমতে থাকে।
গবেষণায় দেখা গেছে সম্প্রতি এই ধরণের ঔষধ তরুণ এবং যুবকরাও যথারীতি ব্যবহার করে চলেছেন। জানা থসকা ভালো বারবার ব্যবহার করলে শরীর এই ধরণের ঔষধে অভ্যস্ত হয়ে যায় এবং ভবিষ্যতে এমনও হচ্ছে এই ঔষধের সাহায্য ছাড়া সঙ্গীনিকে যথেষ্ট সফলতা দেয়া সম্ভব হয় না। আর এটা ব্যবহার করতে করতে তখন আর এই ঔষধও কাজ করে না।
তাছাড়া এর রয়েছে নানান প্রতিক্রিয়া। অন্য ঔষধ বিশেষত যে ঔষধে নাইট্রেট আছে সেই ধরণের ঔষধের সাথে ভায়গ্রা বা এ ধরণের ঔষধ একেবারেই খাওয়া ঠিক না। হৃদয় সমস্যা বা হাইপারটেনশন এর জন্য যারা নিয়মিত ঔষধ খান তাদের এই ধরণের ঔষধ খাওয়া ঠিক নয়।
মাথায় যন্ত্রণা‚ লিভারের সমস্যা‚ চোখের দৃষ্টি ঝাপসা‚ ফেসিয়াল ফ্ল্যাশিং‚ চোখে নীল আলো দেখা বা সেনসিটিভিটি টু লাইট- এগুলো সব ভায়াগ্রা বা ওই ধরণের ঔষধের প্রতিক্রিয়া। অনেক ক্ষেত্রে ভায়াগ্রা সেবনে হৃদরোগে আক্রান্ত হয়ে বিপদ ডেকে আনতে পারে।
কোন অবস্থায়ই বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া এই ঔষধ ব্যবহার করা উচিত নয়। পুরুষত্ব দেখাতে গিয়ে যৌবন তথা জীবনকে হারাতে হবে।
No comments:
Post a Comment