তরমুজের বীজে মেলে যত উপকার-
বাজার এখন সয়লাব তরমুজে। শরীরের পানিশূন্যতা দূর করার ক্ষেত্রে ফলটির তুলনাহীন। অনেকেই তরমুজ খাওয়ার সময় এর বীজ ফেলে দেন। ফলের মতো তরমুজের বীজেরও রয়েছে বহু পুষ্টিগুণ।
***তরমুজের বীজের পুষ্টিগুণ-
**খনিজের উত্স-
তরমুজের বীজ রোদে শুকিয়ে স্ন্যাকস হিসেবে খাওয়া যায়। তরমুজের বীজে থাকা ম্যাগনেশিয়াম রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে। এই বীজে ফসফরাস, সোডিয়াম, কপার, জিঙ্কও থাকে।
**আমিষের উৎস-
প্রচুর পরিমাণ আমিষ থাকে তরমুজ বীজে। সারাদিনে যে পরিমাণ আমিষ প্রয়োজন তার ষাট শতাংশ মিলে এক কাপ তরমুজের বীজে। আর্গিনাইন নামক অ্যামাইনো অ্যাসিড পাবেন এই বীজে। উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি কমাতেও এটি গুরুত্বপূর্ণ। এছাড়া গ্লুটামিক অ্যাসিড, লাইসিন নামক উপাদান আছে। এগুলো শরীরের জন্য খুবই উপকারি।
**ভিটামিন বি এর উত্স-
দেহের জন্য ভিটামিন বি একটি প্রয়োজনীয় উপাদান। যেকোনো খাবার পরিপাক করতে ভিটামিন বি কাজ করে। শরীরে শক্তি জোগায়। তরমুজের বীজে রয়েছে ভিটামিন বি।
**চুলের যত্নে তরমুজ বীজ-
চুলের জন্য খুবই কার্যকর তরমুজ বীজ। প্রোটিন, আয়রন, ম্যাগনেসিয়াম ও কপারের মতো উপাদান সমৃদ্ধ। প্রোটিন চুলের বৃদ্ধি করে। ম্যাগনেসিয়াম চুলের আগা ফাটা ও ভেঙে পড়া রোধ করে। এ বীজ কপার মেলানিন উৎপাদন করে, যাতে চুল হয় রেশমি ও কোমল।
**পুরুষের প্রজনন ক্ষমতা বাড়ায়-
পুরুষূের প্রজনন ক্ষমতার জন্য জিংক খুবই গুরুত্বপূর্ণ। চীনা গবেষণা মতে, জিংক পুরুষদের শুক্রাণুর মান ভালোভাবে উন্নত করতে পারে। তরমুজ ফল, বীজ ম্যাঙ্গানিজের ভা
লো উৎস। ম্যাংগানিজে পুরুষের প্রজনন ক্ষমতা উন্নত করতে যথেষ্ট অবদান থাকে।
তাই তরমুজের বীজ ফেলে না দিয়ে খেয়ে ফেলুন।
সৌজন্যে: ভেষজ বাড়ি

No comments:
Post a Comment